সিলেটে অ্যাম্বুলেন্স থেকে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে অ্যাম্বুলেন্সে করে ১৮শ পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে জকিগঞ্জ যাচ্ছিলেন তিনজন। তবে শেষ রক্ষা হয়নি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ এ তিনজনকে আটক করেছে। পাশাপাশি জব্দ করেছে ইয়াবার এই বড় চালান।
বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ থানাধীন চৌঘরি বাজার এলাকা থেকে মাদক কারবারি তিনজনকে আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন- জকিগঞ্জ উপজেলার অজরপাড়া গ্রামের মফজ্জিল আলীর ছেলে আতাউর রহমান আতা (৫২), পূর্ব লোহার মহল গ্রামের মৃত তছির আলীর ছেলে বেল্লাল আহমদ (৪৩) ও পলাশপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে মাসুদ আহমদ (৪২)।
সিলেট জেলার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশির পর এ তিনজনের কাছ থেকে ইয়াবার চালান জব্দ করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার দায়ের করা হবে।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরি বাজার এলাকায় সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে ছেড়ে যাওয়া জকিগঞ্জগামী অ্যাম্বুলেন্সকে (ঢাকা মেট্রো- চ- ৭৪-০১২৩) থামিয়ে এর মধ্যে থাকা আতা, বেল্লাল ও মাসুদের দেহ তল্লাশি করে ১৮শ পিস ইয়াবা জব্দ করে থানাপুলিশ। পরে তাদের আটক করা হয়।
অভিযানে অংশ নেন- গোলাপগঞ্জ থানার এসআই ফায়াজ উদ্দিন, এসআই রাজীব রায়, এসআই হাফিজুর রহমান ও এএসআই সমীরন চন্দ্র দেব প্রমুখ।
ওসি মাছুদুল আমিন বলেন- আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মাদককারবারিসহ সকল অপরাধীকে ধরতে গোলাপগঞ্জ থানাপুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed