সিলেট নগরীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্নহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করছেন। বুধবার (১০ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আত্মহননকারী গৃহবধূর নাম তাহিমা বেগম (২৫)। তিনি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার মাখরখলা গ্রামের শেপু মিয়ার স্ত্রী। স্বামী তাকে নিয়ে সিলেট নগরের সুবিধবাজারস্থ বনকলাপাড়ার ৮ নং গলির ৮২ নং বাসায় ভাড়া থাকতেন।
আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া বলেন- ওই গৃহবধূ শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মনে হচ্ছে পারিবারিক টানাপড়েন থেকে এটি করেছেন।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed