নীলফামারী-১ আসনে বিজয়ী নৌকার প্রার্থী আফতাব
মো: রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে তৃতীয়বারেও বিজয়ী লাভ করেছেন নৌকার মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
রবিবার (৭ জানুয়ারীর) নির্বাচনে নৌকার প্রার্থী আফতাব উদ্দিন সরকারকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষনা করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
নীলফামারী-১ আসনে (নৌকার) প্রার্থী আফতাব উদ্দিন সরকার ১লাখ ১৯হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (লাঙ্গল) প্রতিক লেঃকর্ণেল(অবঃ) মোঃ তছলিম উদ্দিন পেয়েছেন ২৪হাজার ৬৬১ ভোট। জাফর ইকবাল সিদ্দিকী (নঙ্গর) প্রতিক ১৩হাজার ২১৭ ভোট। মো:ইমরান কবির চৌধুরী (ট্রাক) প্রতিক ৭হাজার ৫৭ ভোট। এন কে আলম চৌধুরী (সোনালী আঁশ) ১৫শত ৮০ ভোট। মো:মখদুম আজম মাশরাফী (বাই সাইকেল) প্রতিক ৪শত ৯৫ ভোট। মো:সিরাজুল ইসলাম (টেলিভিশন) প্রতিক ৪শত ৮৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed