Main Menu

শান্তিগঞ্জে মহাসড়কে দুর্বৃত্তের আগুন, যানবাহন ভাংচুর

বৈশাখী নিউজ ডেস্ক: নির্বাচনের আগের রাতে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে রাস্তায় আগুন দিয়ে গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৬ জানুয়াির) রাত ৮ টায় ইউনিয়নের পাগলা বাজার সংলগ্ন জামি’আ ইসলামিয়া পাগলা মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। তবে, কারা ঘটনা ঘটিয়েছে তাদের চিহ্নিত করা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিগঞ্জ থানা পুলিশ।

ভাংচুর হওয়া গাড়ির চালক মোবারক হোসেন জানান, তিনি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন ১৮-২৫৫৫) চালিয়ে সুনামগঞ্জের দিরাই থেকে সিলেটের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসার পর রাস্তার দক্ষিণ দিক থেকে ১৫/২০ জনের একটি দল এসে প্রথমে গাড়ির কাঁচে ঢিল ছুঁড়ে। পরে কয়েকজন লাটিসোটা দিয়ে গাড়ি ভাংচুর করে। আমি তখন ভয় পেয়ে যাই। পরে তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা আরো দু’একটি সিএনজিও ভাংচুর করে বলে জানিয়েছেন স্থানীয়রা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে কাউকে পাইনি। পুলিশ কাজ শুরু করেছে। তদন্ত হচ্ছে।

Share





Related News

Comments are Closed