হরতাল চলাকালে সিলেট মহানগর যুবদলের পিকেটিং মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি আহুত ৪৮ ঘন্টার হরতালের ১ম দিন শনিবার হরতাল চলাকালে নগরীতে পিকেটিং ও মিছিল করেছে সিলেট মহানগর যুবদল।
শনিবার দুপুরে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে নগরীর আখালিয়া এলাকায় পিকেটিং শেষে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য তোফাজ্জল হোসেন বেলাল, এমদাদুল হক স্বপন ,৩৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক চাঁন মিয়া বাচ্চু, মহানগর যুবদল নেতা দুলাল আহমদ, পারভেজ খান জুয়েল, বাবলু মিয়া, আহমদ খান জুনেদ, এম এ সালাম, সাহেল রহমান, রিপন চৌধুরী, সিহাব খাঁন, নুর মোহাম্মদ খান তাইফুর, মাকসুদুল করিম ইমন, ছবরুল ইসলাম নেপুর, সাইফুল ইসলাম, সামাদ হোসেন সাজু, সাদ্দাম হোসেন লিটু, মুজিবুর রহমান রাহাত, হুমায়ূন কিবরিয়া জুনেল, জামিল আহমদ, রুবেল আহমদ, আমিনুল হক তুহিন, আবুল হোসেন, লায়েক আহমদ, সোয়েব আহমদ, পারভেজ আহমদ, তানজিম হোসেন লিটন, শামসুল ইসলাম, নজরুল ইসলাম, আনোয়ার হোসেন রিদয়, জুনেদ আহমদ, মুর্শেদ মিয়া, শাগর আলী ও মিলাদ প্রমুখ।
মিছিল পরবর্তী সমাবেশে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন- ৭ জানুয়ারীর ভাগবাটোয়ারার কথিত নির্বাচনের সাথে গণতন্ত্রকামী মানুষের কোন সম্পর্ক নেই। তাই সেই পাতানো ভোট বর্জনে দেশপ্রেমিক জনতা প্রস্তুত রয়েছে। গণতন্ত্রবিনাশী ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে জনতার সরকার প্রতিষ্ঠা করতে ৪৮ ঘন্টার হরতাল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed