হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে চুনারুঘাট পৌর এলাকার ধলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ আগুন দেওয়া হয়।
খবর পেয়ে চুনারুঘাট ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া ১২টায় তাকে জানানো হয় ওই কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এখনও কোনো কেন্দ্রে ভোটের কোনো সরঞ্জাম পৌঁছায়নি। তবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা আগুন নেভানোর পর বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বলে নির্ধারণ করা হবে। কারা আগুন দিয়েছে তা এখনও জানা যায়নি।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed