এলডিপির নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির সমর্থনে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতালের কর্মসূচি ঘোষণা করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ ঘোষণা করেন দলের প্রেসিডেন্ট অলি আহমদ।
বিবৃতিতে দলের নেতাকর্মী ও দেশবাসীকে হরতাল পালনের আহ্বান জানান তিনি। কর্মসূচি অনুযায়ী আগামী ৫ জানুয়ারি সারাদেশে লিফলেট বিতরণ করবেন এলডিপির নেতাকর্মীরা।
এদিকে ভোট বর্জনের আহ্বান জানিয়ে আগামী ৬ ও ৭ জানুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, শনিবার (৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে সোমবার (৮ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে বিএনপি ও সমমনা দলগুলো। এ ছাড়া শুক্রবার (৫ জানুয়ারি) ঢাকাসহ সারাদেশে মিছিল ও গণসংযোগ করবে দলটি।
জনগণের উদ্দেশে রিজভী বলেন, দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আমাদের আহ্বান আগামী ৭ জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করুন। একতরফা নির্বাচনে সরকার নিজেরা নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।
Related News
সাতক্ষীরা-৪ আসনের সেই এমপিকে বহিষ্কার করল জামায়াত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীRead More
জামায়াতে যোগ দিলেন সাদিক কায়েম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীতেRead More



Comments are Closed