Main Menu

তীব্র শীত তেঁতুলিয়ায়, তাপমাত্রা ৮.৪ ডিগ্রি

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বেড়েছে। সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়লেও হাড় কাঁপানো শীত অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়ে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

বুধবার (৩ জানুয়ারী) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া এই পরিস্থিতি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাবস্থা বলছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

Manual7 Ad Code

এদিকে বুধবার দিনের তাপমাত্রা (সর্বোচ্চ তাপমাত্রা) ১৭ দশমিক ২ থেকে বেড়ে রেকর্ড করা হয় ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু সন্ধ্যার পর থেকে ঘনকুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। রাতভর বৃষ্টির মতো ঘনকুয়াশা ঝরে। সঙ্গে উত্তরের হিমশীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছিল। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকাল ৮টার মধ্যে সূর্যের দেখা মিললেও হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হচ্ছিল।

Manual7 Ad Code

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, বৃহস্পতিবার সকাল ৯ টায় সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

Manual8 Ad Code

তিনি আরও বলেন, ১০ ডিগ্রির নিচের তাপমাত্রাকে আমরা শৈত্যপ্রবাহ বলি। তবে এই তাপমাত্রার স্থায়িত্বকাল অন্তত তিনদিন না থাকলে শৈত্যপ্রবাহ বলা যাবে না। সে হিসেবে বর্তমানে তেঁতুলিয়াসহ পঞ্চগড়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাবস্থা বিরাজ করছে বলা যায়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code