কুয়াশায় ওসমানী বিমানন্দরে অবতরণ করা ৫টি বিমানের দুটিতে ত্রুটি
বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে সোমবার ৫টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মঙ্গলবার সকালে তিনটি ফ্লাইট ফিরে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে দুটি উড়োজাহাজ এখনো হ্যাঙ্গারে রয়েছে। ত্রুটি সারাতে কাজ চলছে বলে জানিয়েছে ওসমানী বিমানবন্দর কর্তৃপক্ষ।
ওই দুটি বিমানের যাত্রীদেরকে বিভিন্ন ফ্লাইটে ঢাকায় নেওয়া হয়েছে বলেও জানায় ওই সূত্র।
হযরত শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, কুয়াশার কারণে সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত এয়ারপোর্টে ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। এ কারণে সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল। এই সময়ে ৫টি ফ্লাইট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে অবতরণ করে। এছাড়া একটি ফ্লাইট চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে নামে। মঙ্গলবার সকাল ৯টা থেকে যথারীতি ফ্লাইট উঠা-নামা শুরু হয়।
মঙ্গলবার ৯টার পর সিলেটে আসা ৫টির মধ্যে ৩টি ফ্লাইট ফিরে গেলেও দুটি উড়োজাহাজে ত্রুটি দেখা দেওয়ায় মেরামত কাজ চলছে বলে জানা গেছে। এছাড়া ওই দুটি বিমানের বেশ কিছু যাত্রীদেরকে অন্যান্য ফ্লাইটে ঢাকায় পাঠানো হয়েছে।
কিছু যাত্রীকে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে ঢাকায় অবতরণ করতে না পেরে সাড়ে ৮ ঘণ্টায় শারজাহ, মাস্কাট, গুয়াঞ্জু, দোহা ও সিঙ্গাপুর থেকে ৫টি ফ্লাইট সিলেটে আসে। ৩টি ফ্লাইট ঢাকায় গেলেও ২টি উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় এখনো যেতে পারেনি। ত্রুটি সারাতে কাজ চলছে।
Related News
মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা-শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেটRead More
জকিগঞ্জ গ্যাস ফিল্ডে অচলাবস্থা নিরসন, খোলা হলো তালা
Manual8 Ad Code নিউজ ডেস্ক: দীর্ঘ ১০ দিন অচল থাকার পর অবশেষে সিলেটের জকিগঞ্জ গ্যাসRead More



Comments are Closed