শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জনপদ পঞ্চগড়
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: শৈত্যপ্রবাহ আর ঘন কুয়াশায় উত্তরের জনপদ পঞ্চগড় জেলার মানুষ তীব্র শীতে আক্রান্ত হয়ে পড়েছে। সেই সাথে হিমেল হাওয়া শীতের প্রকোপকে আরো তীব্রতর করেছে । হিমেল বাতাসে জেলার সবত্রই বিপর্যস্ত হয়ে পড়েছে।
শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা ক্রমেই বাড়ছে। দিনের বেলা আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকে ও রাতের বেলা ঝরে কুয়াশা বৃষ্টি। দিনের অধিকাংশ সময়ই সুর্যের মুখ দেখা যায় না। দিনের বেলা ১০-১১ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করে। রাতের বেলা তাপমাত্রা আরো নীচে নেমে যায়।
বোদা উপজেলার নগরকুমারী গ্রামের দেবাই বেওয়াকে শীতে কেমন আছে জিজ্ঞেস করলে, ‘হামার গরমেই ভালো-শীত আসিলেই কষ্ট, হামাক ঠান্ডা থেকে বাচাঁও’।
অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে ব্যর্থ প্রয়াস চালাচ্ছে। তীব্র কুয়াশাসহ কনকনে হিমেল বাতাসে নিম্ন আয়ের মানুষেরা কাজে যেতে পারছে না। ফলে শ্রম জীবি ও ছিন্ন মূল মানুষেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
এ দিকে তীব্র শীতের কারণে শিশুরা কোল্ড ডায়রিয়া আক্রান্তের শিকার হচ্ছে। তীব্র কুয়াশার কারণে যানবাহন চলছে ঝুঁকির মধ্যে। টানা ১৪ দিন ধরে দেশের সর্বনিন্ম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
রবিবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর তিন ঘণ্টা আগে ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবার (২৯ ডিসেম্বর) তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে আবহাওয়ার তথ্যটি জানিয়েছেন জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed