বিএনপির ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: ভোট বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ফের ২ দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
রোববার ও সোমবার এ কর্মসূচি পালন করবে দলটি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, ‘সারাদেশে আমাদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। রবিবার বছরের শেষ দিন এবং পরের দিন সোমবার আগামী বছরের প্রথম দিন…সাধারণত অনেকেই এই দুই দিনকে ভিন্নভাবে উদযাপন করেন।’
বাংলাদেশে জনগণের আনন্দের মেজাজে এই দিনগুলো উদযাপন করার মতো পরিস্থিতি না থাকলেও বিএনপি জনগণের স্বার্থ বিবেচনা করে তাদের জন্য গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান রিজভী।
তিনি বলেন, তাদের দলের সমমনা বিরোধী দলগুলোও একই ধরনের কর্মসূচি পালন করবে।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের পরিস্থিতি ভিন্ন… জনগণের মনে আনন্দ নেই কারণ তারা দেশে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।’
রিজভী বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ নজিরবিহীন কারচুপি এবং রাতের বেলা ব্যালট স্টাফিংয়ের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল। ‘আমরা এর নিন্দা জানাই এবং তাদের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করি।’
এর আগে গত বৃহস্পতিবার চলমান গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শনিবার পর্যন্ত বাড়িয়েছে দলটি।
২৪ ডিসেম্বর দলটি ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে।
বর্তমান সরকারকে পদত্যাগ করতে এবং নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে বাধ্য করতে গত বছরের ১০ ডিসেম্বর থেকে প্রায় তিন ডজন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি যুগপৎ আন্দোলন চালিয়ে আসছে।
গত ২৮ অক্টোবর দলের মহাসমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের পর বিএনপির আন্দোলন গতি হারিয়ে ফেলে। কারণ এরপর দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অনেক সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হয় এবং অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে চলে যায়।
তবে বিএনপি ও সমমনা দলগুলো ২৯ অক্টোবর থেকে ১২ দফায় ২৩ দিন দেশব্যাপী অবরোধ এবং চার দফায় পাঁচ দিন হরতাল পালন করেছে।
অবশেষে ২০ ডিসেম্বর বিরোধী দল অসহযোগ আন্দোলনের ডাক দেয়।
Related News
সরকার প্রতিটি স্তরে দলীয়করণ করছে : বিরোধী দলীয় নেতা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক : অর্থনৈতিক প্রতিষ্ঠান, প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষা ব্যবস্থা থেকেRead More
১১ দলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত দিয়ে একের পর এক ভারত থেকে বাংলাদেশে ‘পুশইন’Read More



Comments are Closed