গোয়াইনঘাটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবক কাওছার আহমদ (২২) বিছনাকান্দি ইউনিয়নের বাগাইয়া দক্ষিণ পাড়া গ্রামের রুসন আলীর ছেলে।
স্থানীয়র জানান শুক্রবার (২৯ ডিসেম্বর) দিবাগত-রাত ৯টার দিকে কাওছার আহমদ চোরাই পথে ভারতীয় চিনি পাচারের জন্য বিছনাকান্দি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এসময় ভারতের একটি বাগানের পাহারাদার কাওছারকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই কাওছারের মৃত্যু হয়। এসময় কাওছারের সাথে থাকা অপর যুবক মোটরসাইকেল যোগে কাওছারের মৃতদেহ বাড়িতে নিয়ে আসেন।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম তাৎক্ষণিকভাবে গোয়াইনঘাট থানার এসআই এনামুলকে কাওছারের বাড়িতে প্রেরণ করেন।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘বিছনাকান্দি সীমান্তে কাওছার নামের এক যুবকের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর খবর পেয়েছি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে একদল পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠিয়েছি। তবে যুবকটি কি ভাবে মারা গেছে তা এখনো জানা যায়নি।’
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed