নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বদ্ধপরিকর : সিলেটে সিইসি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আউয়াল বলেছেন, এবারের নির্বাচনটা অবশ্যই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি বলেন, ‘আমরা সরকার থেকে জনবলের যে সহায়তা পেয়েছি সেটা দিয়ে নির্বাচনটাকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। দ্বাদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এমনটি বলেন তিনি।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০ টায় সিলেট সার্কিট হাউজে জেলার ৬ আসনের প্রার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা ধরে রুদ্ধদার চলে এই মতবিনিময়।
সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসি সচিব মো. জাহাংগীর আলম। উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল আহমেদ।
এসময় তিনি বলেন, নির্বাচনি মাঠে সকল প্রার্থীরা যাতে সমান সুযোগ পায় সে জন্য তার কমিশন আন্তরিকভাবে কাজ করছে। সরকারের সহযোগিতা আর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকতায় নির্বাচনি কার্যক্রম নিরবিচ্ছিন্ন ভাবে এগিয়ে যাচ্ছে।
এছাড়া বিকেলে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed