Main Menu

বরিশালে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও নৌকা প্রতীক পেয়েও প্রার্থিতা বাতিল হওয়া আওয়ামী লীগ নেত্রী ড. শাম্মীর অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে জনসভাস্থলে প্রবেশের সময় দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ সিকদার (৫৮) বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের ছেলে।

তবে স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও ড. শাম্মীর অনুসারীরা উভ‌য় পক্ষই নিহত সিরাজকে নিজেদের কর্মী বলে দাবি করছেন।

Manual6 Ad Code

এ বিষয়ে ড. শাম্মীর অনুসারী হিজলা উপজেলা কৃষক লী‌গের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ বলেন, তারা আগে থেকেই জনসভাস্থলে ছিলেন। পঙ্কজ নাথের অনুসারীরা প্রবেশ করে মারামারি শুরু করেন। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। তখন নিচে পড়ে গিয়ে অসুস্থ হয়ে যান সিরাজ সিকদার। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

অপরদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মোল্লা অভিযোগ করে বলেন, মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকছিলাম। আগে থেকে অবস্থান নেওয়া ড. শাম্মীর অনুসারীরা বোতল নিক্ষেপ শুরু করেন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ১৫ জনকে আহত করে শাম্মীর অনুসারীরা। এর মধ্যে সিরাজ নিহত হয়েছেন।

Manual7 Ad Code

কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক জানান, সিরাজকে যে হাসপাতালে নিয়ে এসেছে সে জানিয়েছে জনসভা মাঠে অসুস্থ হয়ে পড়েছিল সিরাজ। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code