সিলেটে কারাবন্দী স্বেচ্ছাসেবক দলনেতার পরিবারকে উপহার প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সহ সাধারণ সম্পাদক জাহেদ আহমেদ তালুকদারের উদ্যােগে কারাবন্দী সিলেট মহানগর শাখার ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কদম আহমদ এর পরিবার ও সদ্য ভূমিষ্ট নবজাতক শিশুকে নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় উক্ত নগদ অর্থ ও উপহার প্রদান করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার কারাবন্দী কদম আহমদ এর বড় বোনের স্বামী সিলেট মহানগর শ্রমিক দলের সদস্য আনোয়ার হোসেন গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক, সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ মঈন উদ্দিন সোহেল, সিলেট মহানগর বিএনপির ৪ নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আজিজ খান সজিব, স্বেচ্ছাসেবক দল নেতা সেবুল আহমদ ও রাসেল আহমদ বেনু।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed