সিলেটে দুই নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়া প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাত ও প্রতারণার অভিযোগে ২ নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৩ ডিসেম্বর) রাত ৮টার দিকে নগরীর দরগা গেইট এলাকার হোটেল রাজরানী থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- জাহাঙ্গীর আলম (৪০), জাহানারা বেগম ইকরা (৩৫) ও মুন্নী আক্তার (১৮)। এসময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ২৪০ টাকা, মোবাইলফোন, আইডি কার্ডের কপি জব্দ করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা বিষয়টি নিশ্চিত করে জানায়- প্রতারক চক্র দীর্ঘদিন যাবত সিলেট নগরীর বিভিন্ন হোটেলে অবস্থান করে বিভিন্ন পেশাজীবী সাধারণ নিরীহ মানুষকে সরকারি ভাতা ও রেশন কার্ডে সুযোগ সুবিধা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেয়।
তাদের প্রতারণার শিকার একজন অভিযোগকারীর অভিযোগের ভিত্তিতে ওই হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযোগকারীসহ ৩৫৪ জনের কাছ থেকে দুই লক্ষ বিশ হাজার দুইশত টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে এসএমপি কোতয়ালী মডেল থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed