নেত্রকোনায় প্রোজেনী শো ও উন্নত জাতের বাছুরের প্রদর্শনী মেলা
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে প্রোজনী শো ও বাৎসরিক এল-এ কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বাড়ীভাদেরা গ্রামের রংতুলি মাঠে এসিআই এনিমেল জেনেটিক্সের আয়োজনে এই মেলা অনুষ্টিত হয়েছে।
এসিআই এনিমেল জেনেটিক্সের বিজনেস ডাইরেক্টর মোজাফফর উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক দীলিপ কুমার সরকার।
এছাড়া বিশেষ অতিথি ছিলেন, মদন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: তায়রান ইকবাল, এসিআই এনিমেল জেনেটিক্সের চীফ এডভাইজার ডা: অরবিন্দনকুমার সাহা,এসিআই এনিমেল জেনেটিক্সের সিনিয়র এরিয়া ম্যানেজার জাহিদুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা বলেন, দেশে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গরু ও দুধ উৎপাদনের লক্ষ্যে কৃষকদের তারা কাজ করে যাচ্ছেন। এতে কৃষকরা অনেক লাভবান হবে বলে মনে করেন।
এ সময় মদন, আটপাড় ও খালিয়াজুরী উপজেলা থেকে কৃষকরা উন্নত জাতের বাছুর নিয়ে মেলায় অংশ নেয়।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed