মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সভা-সমাবেশ ও মিছিলসহ সব কর্মসূচিতে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ সদরদপ্তর।
সোমবার (১৮ ডিসেম্বর) রাতে এক বার্তায় পুলিশ সদরদপ্তরের মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, জননিরাপত্তার স্বার্থে বিজয় র্যালি, শোভাযাত্রা বা রাজনৈতিক কর্মসূচিতে কোনো প্রকার মশাল ব্যবহার না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।
আজ সোমবার থেকে শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। বিকেল থেকেই রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রার্থীরা প্রচার প্রচারণার কাজ শুরু করেছেন। বিভিন্ন স্থানে প্রার্থীদের সমর্থনে মিছিলও হয়েছে।
এদিকে মঙ্গলবার ঢাকায় বিজয় র্যালি করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ র্যালি এবং নির্বাচনী প্রচারণা কিংবা যেকোনো ধরনের মিছিলে মশাল ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ।
সংশ্লিষ্টরা বলছেন, মিছিল থেকে মশালের মাধ্যমে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য এ পদক্ষেপ নিয়েছে পুলিশ।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed