৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল প্রায় পাঁচ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাতে ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে রাজধানীর তেজগাঁও রেল স্টেশন থেকে ঢাকা রেলওয়ে স্টেশনে আসার পথে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে লাইনচ্যুত হয় তিতাস কম্পিউটার ট্রেন। এতে বিকেল ৫টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকে।
ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক বলেন, তিতাস কম্পিউটার ট্রেন তেজগাঁও স্টেশন ছেড়ে আসার পর দুর্ঘটনার শিকার হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত পৌনে ১০টা নাগাদ উদ্ধার কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed