বিএনপির ১১ নেতাকর্মীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ভাটারা থানায় নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপির ১১ নেতাকর্মীকে আড়াই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডিতদের ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত এ রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন- আতাউর রহমান, হেলাল ডালি, লালন বেপারি, বাবুল শেখ, মফিজুর রহমান, কাজী হজরত আলী, জাকির হোসেন বেপারি, জাকির হোসেন বাগমার, এরশাদ আলী খান, মইজুল ইসলাম দর্জি, আলী মিয়া।
নাশকতার অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে পুলিশ বাদী হয়ে মামলাটি করেন। মামলা তদন্ত শেষে ১২ আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন পুলিশ।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed