Main Menu

সিলেটে মতুয়া মিশনের নবান্ন উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ধর্ম-জাতি নির্বিশেষে অসাম্প্রদায়িক সিলেট বিনির্মাণের ইচ্ছা ব্যক্ত করে সুন্দর, পরিষ্কার, সন্ত্রাসমুক্ত সিলেট শহর তৈরীর জন্য জীবন দিয়ে হলেও চেষ্টা করে যাব বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি মতুয়া মিশনের মন্দির প্রতিষ্ঠায় সহযোগিতার আশ্বাস ও দেন।

শুক্রবার (১ ডিসেম্বর) শ্রীশ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগের উদ্যোগে আয়োজিত নবান্ন উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

Manual7 Ad Code

বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী মন্দির নির্মাণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় মেয়র ক্লিন সিলেট প্রতিষ্ঠায় গণজাগরণ সৃষ্টির জন্য সবার প্রতি আহবাণ জানান।

তিনি আরও বলেন, আগামি ৭ জানুয়ারি জাতীয় নির্বাচন। এই নির্বাচনে সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যার উন্নয়ণ যাত্রার পাশে থাকার আহ্বান জানান তিনি।

বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন মতুয়া রত্ন গোসাঁই গোবিন্দ চন্দ্র রায়। পরে বন্দনার মাধ্যমে বক্তব্য সমাপ্ত করেন তিনি।

Manual3 Ad Code

শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মতুয়া রত্ন গোসাঁই গোবিন্দ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং এডভোকেট রনচন্দ্র দেবের পরিচালনায় বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, সিলেটের সভাপতি অ্যাডভোকেট শ্রী প্রদীপ কুমার ভট্টাচার্য্য।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিশিষ্ঠ সমাজসেবক ও শিক্ষানুরাগী শ্রী রতনমণি মোহন্ত। এসময় তিনি হরিচাঁদ ঠাকুরের নিজস্ব কোনো মন্দির না থাকায় মন্দির নির্মাণের জন্য জায়গা দান করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট দেবব্রতা চৌধুরী লিটন, নিখিল রঞ্জন দাশ, সিলেট বিভাগের শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সাংগঠনিক সম্পাদক ডা. লিটন মন্ডল, সিলেট জেলা শাখার হিন্দু মাহজোটের সাধারণ সম্পাদক শ্রী রজত চক্রবর্তী, সিলেট বিভাগের শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সহ-সভাপতি এডভোকেট অনুজ রায়, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সিলেট বিভাগের শ্রীশ্রীহরি গুরু চাঁদ মতুয়া মিশনের প্রধান উপদেষ্টা শ্রী সজল কুমার চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শ্রী তপন মিত্র।

উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর লেখক পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি উত্তম কুমার চৌধুরী, কতোয়ালী থানার সাবেক পুলিশ পরিদর্শক সুভাস চন্দ্র দাম।

উল্লেখ্য, অনুষ্ঠানটি পরিচালনা করেন সিলেট বিভাগের শ্রীশ্রীহরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রনচন্দ্র দেব, মিঠুন দত্ত, বাবুল ভক্ত এবং রাজিব মিত্র।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code