কারাগারে খালেদা জিয়ার উপদেষ্টা হাবিব
বৈশাখী নিউজ ডেস্ক: নাশকতার মামলায় চার বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৮ নভেম্বর) তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা শোনানো হয়। এসময় বিএনপি নেতা হাবিবের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, গত ৯ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবসহ ১৫ জনের চার বছরের কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডিত অপর আসামিরা হলেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহসম্পাদক মোহাম্মদ বেলাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ শামীমুর রহমান শামীম, তৌহিদুল ইসলাম, তুহিন, মনিরুল হক মনির, মোহাম্মদ দিদারুল ইসলাম, মাসুদ রানা, আব্দুর রাজ্জাক, জিয়াউল ইসলাম জুয়েল, মো. আরিফ, মোহাম্মদ নিশান মিয়া, মোহাম্মদ মাহমুদুল হাসান সুমন, মোজাম্মেল হক।
রায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে দুই বছর ও অগ্নিসংযোগ করে ক্ষতিসাধনের অভিযোগে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার আসামিকে খালাস দেন আদালত।
খালাসপ্রাপ্তরা হলেন মোহাম্মদ কফিল উদ্দিন, দ্বীন ইসলাম, মোহাম্মদ মামুন ও আমিনুল ইসলাম।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed