লিবিয়া থেকে ফিরল আটক ১৪৩ বাংলাদেশি
বৈশাখী নিউজ ডেস্ক : লিবিয়ার বাজধানী ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টার থেকে ছাড়া পেয়ে দেশে ফিরল ১৪৩ জন বাংলাদেশি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টার দিকে বোরাক এয়ারলাইন্সের (ইউজেড-০২২২) চাটার্ড ফ্লাইটে করে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় ছাড়া পান তারা। ঢাকায় বিমানবন্দরে পৌঁছার পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। এ সময় আইওএমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে পাঁচ হাজার ৮৯৬ টাকা ও খাদ্যসমগ্রী উপহার দেওয়া হয়।
প্রসঙ্গত, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের চেষ্টা এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় আগামী ২৯ নভেম্বর ও ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে ফেরত আনা হবে।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed