শনি ও রবিবার সিলেটের কয়েকটি এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় আগামী শনি ও রবিবার (২৫ ও ২৬ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নতুন লাইন স্থাপন ও উন্নয়নমূলক কাজের জন্য এ সময়ে সরবরাহ বন্ধ রাখা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
তিনি জানান- শনিবার মহানগরের শিবগঞ্জ, সেনপাড়া, টিলাগড়, লামাপাড়া, সবুজবাগ, লাকড়িপাড়া, ভাটাটিকর, সাদিপুর, রাজপাড়া এবং রবিবার মহানগরের শাহজালাল উপশহর রোড, সোবহানীঘাট বিশ্বরোড, ডুবরি হাওর, ফুলতলি মাদ্রাসা, কাচাবাজার, সোবহানীঘাট পয়েন্ট, বঙ্গবীর ওসমানী যাদুঘর ও হাফিজ কমপ্লেক্স এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed