তাহিরপুরে বিএনপি-জামায়াতের ৬ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপি ও জামায়াতের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১২ নভেম্বর) রাতে ও সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি বলেন, এসব নেতারা তাহিরপুরে নাশকতা সৃষ্টির উদ্যোগ নিচ্ছিলো।
গ্রেপ্তার বিএনপি নেতারা হলেন- তাহিরপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আমির শাহ্, শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ডা. এসকে শফিকুল ইসলাম, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি ও বিএনপি নেতা কামাল হোসেন।
অপরদিকে জামায়াতের দুই নেতা হলেন, উপজেলার কলাগাঁও গ্রামের আলআমিন ও মাহমুদউল্লাহ।
উপজেলা বিএনপির দায়িত্বশীল এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রোববার রাতে বিএনপির তিন নেতা ও সোমবার দুপুর ১২টার দিকে ছাত্রদলের এক নেতাসহ মোট চারজনকে পুলিশ গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed