Main Menu

অবরোধের সমর্থনে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল ও সমাবেশ

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে তৃতীয় দফার অবরোধ শুরু হয়েছে বুধবার ভোর থেকে। ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে।

Manual6 Ad Code

অবরোধের সমর্থনে রাত ৮টায় নগরীর কুমারপাড়া এলাকায় মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে সিলেট জেলা স্বেচ্ছাসেক দলের নেতাকর্মীরা।

Manual1 Ad Code

অবরোধের সমর্থনে মশাল মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ।

এ সময় জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য বৃন্দ, বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ অংশ নেন।

Manual3 Ad Code

মিছিল পরবর্তী সমাবেশে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সিলেট বিভাগের সাংগঠনিক দলনেতা ডাঃ জাহিদুল কবিরসহ- সারা দেশ ও সিলেটের গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবি জানানো হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code