ধর্মপাশায় নাশকতার অভিযোগে বিএনপির ৯ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশায় নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোতালেব খানসহ ৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব বাজারস্থ উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তাদের আটক করে ধর্মপাশা থানা পুলিশ।
আটক অন্য নেতাকর্মীরা হলেন- উপজেলা বিএনপির সহসভাপতি মো. আব্দুল হক, সদস্য হারুনুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক সাইফুল রহমান কাঞ্চন, ইকবাল হোসেন, আবুল বাশার, সদস্য জুবায়ের আলম ও উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নাশকতার পরিকল্পনার অভিযোগে এ ৯ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed