অবরোধ ও জিলু হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: পুলিশি নির্যাতনে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জিলু নিহতের ঘটনায় হরতালের সমর্থনে বুধবার দুপুর ২টায় সিলেট মহানগরীর রোজ ভিউ পয়েন্ট, সুবহানাঘাট পয়েন্ট ও চালিবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল এর সভাপতিত্বে ও সদস্য সচিব শাকিল মুর্শেদ এর পরিচলানায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিল, সমাবেশ ও পিকেটিংয়ে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মিফতাউল কবির মিফতা, যুগ্ম আহবায়ক দেলওয়ার হোসেন চৌধুরী, তোফায়েল চৌধুরী উজ্জ্বল, আব্দুর রউফ, টিটন মল্লিক, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবুল কালাম সাহেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়াসহ সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মী। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More



Comments are Closed