সিলেটে বিএনপি নেতা আশফাক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার মোমিনখলা থেকে আশফাক আহমদ (৪৫) নামের এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) রাতে মোমিনখলাস্থ তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা ও কতোয়ালী মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত আশফাক আহমদ ওই এলাকার সামছুদ্দিন খলকু মিয়ার ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসোদ্দোহা পিপিএম।
তিনি জানান, গোয়েন্দা তথ্যের মাধ্যমে দক্ষিণ সুরমা ও কতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। কতোয়ালী মডেল থানা পুলিশ তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিচ্ছে।
Related News
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More
সিলেটে বদ্ধ ঘর থেকে তরুণের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বটেরতল এলাকায় নিজ বসতঘর থেকে রাজভি (২৫) নামে এক তরুণেরRead More



Comments are Closed