বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে প্রাণনাশের হুমকি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীণ সালিশ ব্যক্তিত্ব দক্ষিণ সুরমার কদমতলীর বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রফিকুল হককে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে অজ্ঞাতনামা দূবৃর্ত্তরা।
সোমবার (২৩ অক্টোবর) রাত ৮.৪৭ মিনিটের দিকে তার মোবাইল ফোন নম্বরে এ হুমকি আসে। এ ঘটনায় সোমবার রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানায় যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধা একটি সাধারণ ডায়েরি (নং ১২৯৩) করেন।
সাধারণ ডায়েরিতে মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল হক উল্লেখ করেন, সোমবার রাত ৮.৪৭ মিনিটের দিকে তার মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর (০১৮১১-৮৮১৭০৪) থেকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরিচয় গোপন রেখে ফোনের অপর প্রান্ত থেকে ওই ব্যক্তি তাকে প্রাণনাশেরও হুমকি দেন। এমনকি হুমকিদাতা মুক্তিযুদ্ধ নিয়েও কটাক্ষ করেন।
দক্ষিণ সুরমা থানায় প্রদান করা সাধারাণ ডায়েরীর তদন্ত করছেন এসআই শশধর। প্রেস-বিজ্ঞপ্তি
Related News
প্রবীণ রুকন মাওলানা নোমান উদ্দিনের ইন্তেকাল, মহানগর জামায়াতের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের প্রবীণ রুকন ও মহানগরীর শাহপরান পশ্চিম থানার ২২নং ওয়ার্ডেরRead More
আবাসনের দাবিতে সিটি কর্পোরেশনের প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বসবাসরত ভূমিহীন, গৃহহীন ও সহায়-সম্বলহীন শ্রমজীবী পরিবারগুলোর স্থায়ী আবাসন এবংRead More



Comments are Closed