সিলেট সিটি কর্পোরেশনের বাজেট ঘোষণা বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা হচ্ছে বৃহস্পতিবার (২৬ অক্টোবর)। ওই দিন দুপুর ১২টায় নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় কুশিয়ারা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে এই বাজেট ঘোষণা করবেন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরী।
এর আগে গত অর্থ বছরে (২০২২-২৩) ১ হাজার ৪০ কোটি ২০ লাখ ৪৩ হাজার টাকার বাজেট ঘোষণা করেন মেয়র আরিফুল হক চৌধুরী। ওই বাজেটে প্রণয়নকৃত আয় ও ব্যয় সমপরিমাণ ছিল।
এদিকে আগামী ৭ নভেম্বর মেয়র হিসেবে আরিফুল হক চৌধুরীর মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন), ২০০৯-এর ৬ ধারা মোতাবেক ৮ নভেম্বর দায়িত্ব নেবেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
উল্লেখ্য, এ বছরের ২১ জুন পঞ্চম সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী ১ লাখ ১৯ হাজার ৯৯১টি ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মো. নজরুল ইসলাম (বাবুল) পান ৫০ হাজার ৮৬২ ভোট।
দলীয় নির্দেশনা মেনে এ নির্বাচনে অংশগ্রহণ করেননি টানা দুই বারের মেয়র, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed