নেদারল্যান্ডসে বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডসের রটারডাম শহরে একটি বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে এক শিক্ষকসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ৩২ বছর বয়সী ওই বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) এই বন্দুক হামলা চালানো হয়।
হামলাকারী ইরাসমাস ইউনিভার্সিটির ছাত্র ছিলেন, যেটি হাসপাতালের সঙ্গে অধিভুক্ত।
নিহত তিনজন হলেন ৩৯ বছর বয়সী এক নারী, তার ১৪ বছর বয়সী মেয়ে এবং ইরাসমাস বিশ্ববিদ্যালয়ের ৪৩ বছর বয়সী একজন শিক্ষক।
এই ঘটনার পেছনে হামলাকারীর উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।
বন্দুকধারী প্রথমে মেডিকেল সেন্টারের কাছে একটি বাড়িতে গুলি চালায়। এতে বাড়িটিতে আগুন ধরে যায়। এরপর তিনি মেডিকেল সেন্টারে হামলা চালান।
এ সময় হাসপাতাল থেকে ভীতসন্ত্রস্ত চিকিৎসাকর্মীরা বেরিয়ে আসেন। স্ট্রেচার ও হুইলচেয়ারে করে রোগীদেরও এ সময় হাসপাতালের বাইরে নিয়ে আসা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী একজন নিরাপত্তারক্ষী বিবিসিকে বলেন, এটি একটি ভয়ানক দিন ছিল, ভয়ানক।
দেশটির পুলিশ জানিয়েছে, বন্দুকধারী তাদের পরিচিত ছিল। দুই বছর আগে পশু নির্যাতনের দায়ে দোষী হয়েছিলেন তিনি।
এদিকে এ ঘটনায় ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট সোশ্যাল মিডিয়ায় হতাহত এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed