যুক্তরাষ্ট্রে দুর্ঘটনায় নিহত গোলাপগঞ্জের মুহিবুর রহমান
প্রবাস ডেস্ক: নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে প্রাইভেট কারের ধাক্কায় মোঃ মুহিবুর রহমান (৭৫) নামের এক বাংলাদেশি মারা গেছেন। মুহিবুর রহমানের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বনিগ্রামে। তিনি পেশায় একজন ইমাম ছিলেন।
মুহিবুর রহমান ব্রঙ্কসের টার্নবুল এভিনিউ-এর ক্যাসল হিল আইডিয়াল ইসলামিক সেন্টারে ইমামতি করতেন। তার আগে তিনি দীর্ঘদিন পার্কচেস্টার জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি প্রায় ২০ বছর ধরে সপরিবারে ব্রঙ্কসে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন।
জানা যায়, সোমবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এশার নামাজের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন ইমাম মুহিবুর রহমান। এ সময় টার্নবুল এভিনিউ ও ক্যাসল হিল স্ট্রিট-এর ওপরে একটি বেপোরোয়া প্রাইভেট কার তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। সিটিতে ২৫ মাইল বেগে গাড়ি চালানোর নিয়ম থাকলেও প্রাইভেট কারটির গতিবেগ ছিলো ৫০-এর উপরে।
Related News
ওল্ডহামে নেবজার-এর অভিষেক ও ১০ বছর পূর্তি উদযাপন
ম্যানচেস্টার প্রতিনিধি: যুক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশি টিভি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (NEBTJA)-এর অভিষেক ও প্রতিষ্ঠার ১০ বছরRead More
সাগরপথে গ্রিসে যাওয়ার সময় হবিগঞ্জের ৬ যুবক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: উন্নত জীবনের স্বপ্ন নিয়ে দালালের মাধ্যমে লিবিয়া থেকে সাগরপথে ইউরোপের দেশ গ্রিসেRead More



Comments are Closed