ওসমানী হাসপাতালের সিঁড়ি থেকে পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মো: আলী হোসেন (৫২) ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি ওসমানী হাসপাতালে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়িতে মরদেহ পড়ে থাকতে দেখেন চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনরা। পরে ঘটনাটি কোতোয়ালি মডেল থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি কিট নাশকের বোতল পাওয়া যায়।
এসএমপির কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় নিহতের মেয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। লাশের পাশে কিট নাশকের বোতল পাওয়া যাওয়ায় ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed