ভিসানীতি বিদেশগামী শিক্ষার্থীদের উপর প্রভাব ফেলবে না: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাস্ট্রের আরোপিত ভিসানীতি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় বিদেশ গমনের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। তিনি বলেন, যারা ভিসানীতি দিয়েছে তাদের দেশের অনেক বিশ্ববিদ্যালয় বাংলাদেশের শিক্ষার্থীদের ফি’র উপর নির্ভরশীল।
বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীতে স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির ৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্তপর্বের উদ্বোধনী বক্তৃতা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের দেয়া ভিসানীতি আগামী নির্বাচনে প্রভাব পড়বে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকারের উপর এটা নিয়ে কোন চাপ নেই। সরকার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধ পরিকর।
দীপু মনি বলেন, নতুন শিক্ষাক্রম নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে। তাতে কেউ কান দিবেন না। পাশাপাশি আগামী বছরের প্রথম দিনই সবার হাতে নতুন বই তুলে দিতে সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
৫০তম গ্রীষ্মকালীন জাতীয় প্রতিযোগিতায় ৫টি ইভেন্টে সারাদেশে ৪ লাখ শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশ নিয়ে চূড়ান্ত পর্যায়ে লড়ছে প্রায় ৫ শতাধিক খেলোয়াড়। দেশের ৮টি বিভাগকে ৪টি অঞ্চলে ভাগ করে চলছে এই গ্রীষ্ম কালীন ক্রীড়া প্রতিযোগিতা। পাঁচদিনব্যাপী এ প্রতিযোগিতা শেষ হবে আগামী ১ অক্টোবর।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed