Main Menu

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ের স্মার্ট মোবাইল এপ উদ্বোধন ও ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি।

Manual4 Ad Code

সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির, হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অরুণ চন্দ্র বর্মন।

এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।

Manual1 Ad Code

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবদুল বাসেত এবং সঞ্চালনায় ছিলেন মৎস্য জীববিদ্যা ও জীববৈচিত্র বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা পন্ডিত ও জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জের নিউফিল্ড মাঠে এসে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষনা দেওয়ার পর থেকে হবিগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এডভোকেট আবু জাহির সহ হবিগঞ্জের বাকি সকল আসনের সংসদ সদস্যদের সর্বাত্মক প্রচেষ্টায় আজকে হবিগঞ্জবাসীর এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের বাস্তব আকার ধারণ করে। আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে অত্যন্ত আনন্দিত। আমি আশা করি তোমরা একদিন দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল পদগুলোয় আসীন হবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে অগ্রনী ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেন, আমি বঙ্গবন্ধুর সান্নিধ্যে থেকে রাজনীতি করতে পারি নাই, তবে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার সান্নিধ্যে রাজনীতি করে একটি কথা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, বন্ধুকের গুলি মিস হতে পারে কিন্তু বঙ্গবন্ধু কন্যার দেওয়া ওয়াদা কখনো মিস হতে পারে না। এরই বাস্তব প্রমাণ, আজকের হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু কন্যা তাঁর কথা রেখেছেন। এখন থেকে হবিগঞ্জ আর অবহেলিত হয়, হবিগঞ্জ এখন আলোকিত। হবিগঞ্জের প্রতিষ্ঠিত হয়েছে দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় ‘হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়’।

Manual4 Ad Code

উল্লেখ্য, গত ১০ মে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমে শ্রেণি কার্যক্রম শুরু হলেও মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code