অনৈতিক সম্পর্কের ছবি দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে যুবক আটক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে প্রবাসীর স্ত্রীর সাথে যুবকের নগ্ন ছবি ইডিট করে ভয় দেখিয়ে চাঁদা আদায়ের অভিযোগে পুলিশ এক যুবককে আটক করার খবর পাওয়া গেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে।
কমলগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, পতনঊষার ইউনিয়নের ধুপাটিলা গ্রামের সৌদি প্রবাসীর স্ত্রী ৩ সন্তানের জননী (৩৮) তার সৎ শাশুড়ীর সাথে একই বাড়ীতে বসবাস করেন। সৎ শাশুড়ী প্রায়ই নানাভাবে নির্যাতন করে। এরইমধ্যে সৎ শাশুড়ীর সহযোগিতায় ধুপাটিলা গ্রামের মালিক মিয়ার ছেলে আকলিছ মিয়ার (৩৫) সাথে এডিট করা নগ্ন ছবি দেখিয়ে চাঁদা দাবী করে।
অভিযোগকারী তার অভিযোগে উল্লেখ করেন, স্বামীর সংসার ও সন্তানদের কথা চিন্তা করে আকলিছ মিয়া ও তার সৎ শাশুড়ী রাবিয়া বেগম গংদের চাহিদা মতো নিজের ব্যবহারের এক ভরি ষোল আনা ওজনের স্বর্ণালংকার যার বাজার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করে। এগুলো নিয়ে প্রতারক চক্রটি ক্ষান্ত হয়নি। তারা আরো টাকা দাবী করে। টাকা দিতে অপরগতা প্রকাশ করলে তাদের পূর্বে এডিট করা অশ্লীল ছবিগুলো প্রবাসে অবস্থানরত স্বামীর মোবাইলে প্রেরণ করে। পরে বিবাদীরা একজোট হয়ে গত ৮ সেপ্টেম্বর রাতে অনৈতিক সর্ম্পকের অভিযোগ তোলে প্রবাসীর স্ত্রী ও সন্তানদের বাড়ী থেকে বের করে দেয়। এ ঘটনায় ভুক্তভোগি প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে কমলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক কাশী শর্মার নের্তৃত্বে একদল পুলিশ সোমবার (২৫ সেপ্টেম্বর) রাতে অভিযুক্ত আকলিছ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ২
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০)Read More
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual6 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed