নওগাঁয় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর মহাদেবপুরে ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে দুইজন আদিবাসী কৃষাণীর মৃত্যু হয়েছে। অন্যদিকে পোরশা উপজেলায় পুনর্ভবা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে জেলার পৃথক দুই উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের সিলিমপুর গ্রামের নেপাল পাহানের স্ত্রী কৃষি শ্রমিক শ্রীমতি পাহান (২৭), একই গ্রামের মৃত সুবেন্দ্রনাথ পাহানের স্ত্রী কৃষি শ্রমিক সবানী পাহান (৬৫) এবং পোরশা উপজেলার চকবিষ্ণপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৫০)।
মহাদেবপুর থানার ওসি মোজাফফর হোসেন জানান, বাড়ির পাশে ধানখেতে বেশ কয়েকজন আদিবাসী নারী-পুরুষ কাজ করছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন নারী আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অন্যদিকে, পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, দুপুরে নিহত রফিকুল ইসলাম পুনর্ভবা নদীতে মাছ ধরতে যান। মাছ ধরার সময় বৃষ্টি শুরু হওয়ার পর হঠাৎ সেখানে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম মারা যান। পরে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যান।
Related News
পত্নীতলায় ৮১৭ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দম্পতি আটক
Manual2 Ad Code মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় পুলিশের মাদক বিরোধী অভিযানে শনিবার (২৯Read More
নদীতে গোসল করতে নেমে পাঁচ শিশুর মৃত্যু
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরচাকলা গ্রামে শুক্রবারের দুপুরটা অন্য দিনেরRead More



Comments are Closed