জকিগঞ্জে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে পিকআপ ভ্যান চাপায় জয়নাল আবেদিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের নোয়াগ্রাম যাত্রী ছাউনির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়নাল আবেদিন জকিগঞ্জ উপজেলার শাহজালালপুরের আব্দুল আজিজের ছেলে।
জকিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে নোয়াগ্রাম যাত্রী ছাউনি সামনে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত জয়নাল আবেদিনকে উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মফিদুল হক সজল। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আহত জয়নাল আবেদিনকে হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
Related News
সিলেটে ৬৯৩ পিস ভারতীয় ফ্রাইডিল-স্কাফ সিরাপসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬৯৩ পিস ভারতীয়Read More
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More



Comments are Closed