১৫০ দেশে চালু হলো ‘হোয়াটসঅ্যাপ চ্যানেল’ ফিচার
প্রযুক্তি ডেস্ক: মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে চ্যানেল ফিচার চালু করেছে মেটা। এখন থেকে কনটেন্ট ক্রিয়েটর, ব্যবসাপ্রতিষ্ঠান ও সেলিব্রেটিরা এমনকি ব্যক্তি নিজেও চ্যানেল খুলতে পারবে। গত জুনে কয়েকটি দেশে চালু হওয়া এই ফিচার এখন বাংলাদেশসহ ১৫০টি দেশে পাওয়া যাচ্ছে। মেটার সিইও মার্ক জাকারবার্গ নিজস্ব হোয়াটসঅ্যাপ চ্যানেলে এ খবর দিয়েছেন।
মেটা বলছে, যে কেউ হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলতে পারবে। আইওএস ও অ্যানড্রয়েড ফোনে ‘আপডেট’ নামে নতুন ট্যাবে মিলবে এই ফিচার। এখানে চ্যানেল ফিচারের সঙ্গে হোয়াটঅ্যাপের স্ট্যাটাস মেসেজও দেখা যাবে। দেশের ভিত্তিতে বাছাই করা চ্যানেলের তালিকা দেখতে পারবেন ব্যবহারকারীরা। আবার ফলোয়ার সংখ্যা ও সক্রিয়তার ওপর ভিত্তি করে জনপ্রিয় চ্যানেলও দেখা যাবে।
ভ্যালিড ইনভাইট লিংক থাকলেই কেবল ব্যবহারকারী কাঙ্ক্ষিত হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবেন। প্রাইভেসি বা ব্যক্তির গোপনীয়তা রক্ষার্থে কারোরই ফোন নম্বর প্রকাশ করবে না হোয়াটসঅ্যাপ। চ্যানেলে কতজন বা কারা যুক্ত আছেন, তা অন্য সদস্যরা দেখতে পারবেন না।
হোয়াটসঅ্যাপ চ্যানেলের মেসেজ ৩০ দিন পর্যন্ত থাকবে। শুধু মেসেজে রিঅ্যাকশন দেওয়া যাবে, সরাসরি মেসেজ দেওয়া যাবে না। চ্যানেলের মেসেজ এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে না। এ ছাড়া ডাইরেক্ট মেসেজ, গ্রুপ চ্যাট, কল, স্ট্যাটাস মেসেজ ও অ্যাটাচমেন্টসহ সব হোয়াটসঅ্যাপভিত্তিক যোগাযোগ আগের মতোই সুরক্ষিত থাকবে।
হোয়াটসঅ্যাপের অফিশিয়াল চ্যানেলে যুক্ত হয়ে এই ফিচার নিয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। ইনস্টাগ্রামে এ ধরনের ফিচার আছে। হোয়াটসঅ্যাপের প্রতিদ্বন্দ্বী প্ল্যাটফর্ম টেলিগ্রামেও একমুখী ব্রডকাস্ট চ্যানেলে যুক্ত হওয়ার সুবিধা আছে।
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed