শনিবার বিদ্যুৎ থাকবে না সিলেটের বিভিন্ন এলাকায়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর এবং জেলার বিশ্বনাথ ও দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে শনিবার (১৬ সেপ্টেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও বিশ্বনাথ জোনাল অফিস, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. ছাইফুল ইসলাম পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উন্নয়ন মূলক কাজের জন্য ৩৩ কেভি ফিডার এবং ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট মহানগরীর বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, ফোকাস এবং আশে-পাশের এলাকায় শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ এবং বিদ্যুৎ লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য শনিবার (১৬ সেপ্টেম্বর) বিশ্বনাথ উপজেলার সকল এলাকায় এবং দক্ষিণ সুরমা থানার লালবাজার ইউনিয়ন এলাকায় সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকাবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed