ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিক্রি শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশব্যাপী ১ কোটি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) থেকে পর্যায়ক্রমে ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বুধবার (১৩ সেপ্টেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, কার্ডধারী পরিবারের কাছে একটি প্যাকেজ বিক্রি করা হবে। প্রতি প্যাকেজে থাকবে ১০০ টাকা লিটার মূল্যের ২ লিটারের বোতলজাত সয়াবিন তেল, ৭০ টাকা দরের ১ কেজি চিনি, ৬০ টাকা কেজি দরের লাল মসুর ডাল ২ কেজি, ৩০ টাকা দরের ৫ কেজি চাল।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঢাকায় বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করবেন।
কার্ডধারীরা ডিলারের দোকান বা সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত স্থায়ী ডিলারের কাছে থেকে এসব পণ্য কিনতে পারবেন।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed