Main Menu

নিত্যপণ্যের নিয়ন্ত্রণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপণ্যের মূল্য দ্রুত নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন, সম্প্রতি স্থগিত হওয়া ৭৮২টি দুর্নীতির মামলা স্পেশাল ট্রাইবুন্যাল গঠন করে দ্রুত নিষ্পত্তি, ঋণ খেলাপীদের ঋণ সিডিউল প্রক্রিয়া রহিত করে দুর্নীতি, ঋণখেলাপী ও খুনের দায়ে অভিযুক্তদের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না দেয়ার দাবীতে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের উদ্যোগে সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন এর সভাপতিত্বে গণজামায়াতের প্রধান বক্তবার বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন।

ফোরমের কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম শিতাবের পরিচালনায় গণজাময়াতে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, মৌলভীবাজার জেলার শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মুশাহিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সাংবাদিক আব্দুস শহীদ আহমদ খান, ফোরামের প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোতাওয়ালী ফলিক, আমিরুল হোসেন চৌধুরী আমনু, সরোজ ভট্টাচার্য্য, কয়েছ আহমদ সাগর, আফছারুজ্জামান আফছর, সন্তুষ দেব, মাওলানা আসলাম রহমানী, হাফিজ শরীফ আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোঃ ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সিলেট মহানগর হকার সমবায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ খোকন ইসলাম, সিলটী নাগরী ভাষার সৈনিক খন্দকার শফিউল ইসলাম রাসেল, হকার্স নেতা শাহজাহান আহমদ প্রমুখ।

গণজমায়েতে বক্তারা বলেন, বাজারে নিত্যপণ্যের মূল্যের চরম ঊর্ধ্বগতিতে সাধারণ জনগণের অবস্থা হাস-ফাস। মোটা চাউল ৫০-৬০ টাকা, ডাল ১২০ টাকা, ১৫ টাকার আলু ৫০ টাকা, নষ্ট পিয়াজ ৫৫ টাকা, ডিমের হালি ৬০ টাকা এই ভয়াবহ বাজারের চিত্র তুলে ধরে বক্তারা বলেন, সাধারণ মানুষের অবস্থা এখন চিড়েচ্যাপ্টা। বাজার নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থতার কারণে সরকারের সাফল্য ম্লান হয়ে যাচ্ছে। অন্য দিকে দুর্নীতি ও অনিয়মের চিত্রও ভয়াবহ। গরুর চিকিৎসার কাজে কেনা গাড়ী ব্যক্তিগত ব্যবহার, নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা বিমানবন্দরের লকার থেকে ৫৫ কেজি স্বর্ণ চুরি। এমএলএম ও ই-কর্মাসের প্রতারণা বাবদ ২২ হাজার কোটি টাকা আটকা, স্মার্ট মিটারের নামে বিদ্যুৎ খাতে মহাদুর্নীতি, ৪২৬ কোটি টাকার প্রকল্পে গচ্ছা ২৪ কোটি টাকা। কর্মীদের প্রশিক্ষণ না দিয়ে ১৮ কোটি টাকা লোপাট, ২০২২-২১ সাল পর্যন্ত মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের মাধ্যমে হুন্ডির কারবার করে ৭৫ হাজার কোটি টাকা পাচার, ব্যাংক শীর্ষ ডাকাত আব্দুল হাই বাচ্চু এখনো ধরা ছোয়ার বাইরে, এস. আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা সিঙ্গাপুরে পাচারের ঘটনায় দেশের স্বাধীনতা প্রিয় দুর্নীতি বিরোধী মানুষকে ভাবিয়ে তুলেছে।

Manual6 Ad Code

মানুষরূপী এই জানোয়ারদের যে কোন মূল্যে গ্রেফতার করে জনগণের হাজার হাজার কোটি টাকা উদ্ধার করতে হবে। দেশবাসীর জিজ্ঞাসা ১ লাখ টাকার নিচে ঋণ নেয়া ৮৯৮টি কৃষকের উপর মামলা চলমান, অথচ ১ কোটি টাকা তৎউর্ধ্বে শত কোটি থেকে হাজার কোটি টাকা পাচার ও ৭৮২টি দুর্নীতির মামলা স্থগিত কেন? দেশবাসীর প্রশ্ন এই সরকার জনবান্ধব না জনবিরোধী?

Manual8 Ad Code

নেতৃবৃন্দ উপরোক্ত দাবীগুলো দ্রুত কার্যকর করার জোর দাবী করে বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সরকারের দারিদ্র বিমোচনের কর্মসূচি সুসংহত করার লক্ষ্যে জাতীয় শক্র শীর্ষ দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেটদের পাকড়াও করতে হবে। মোটকথা নিত্যপণ্যের নিয়ন্ত্রণ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে সরকারকে হার্ড লাইনে দেখতে চায় দেশবাসী। বিজ্ঞপ্তি

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code