সিলেটে বিদ্যুতের অসহনীয় লোডশেডিং বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, সিলেট জেলা ও বিভাগের বিভিন্ন উপজেলায় মাত্রাতিরিক্ত বিদ্যুৎ লোডশেডিং এর তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, এই অসহনীয় লোডশেডিং এর ফলে সিলেটের সাধারণ মানুষ দিনের বেলা রুটি-রুজিতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন। রাতের বেলা মানুষ ঠিকমত ঘুমাতে পারছেন না। এই না ঘুমানের ফলে সিলেটের ঘরে ঘরে অসুখ-বিসুখ বৃদ্ধি পাচ্ছে। লুটেরাদের বাসা-বাড়িতে বড় বড় আইপিএস আছে। তারা বড়ই আরামে আছে।
সম্প্রতি সিলেট সদর আসনের এমপি ও মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং বন্ধ ও গ্যাসের প্রিপেইড মিটার বসানোর ব্যাপারে অস্বচ্ছল গ্রাহকদের জন্য অর্থনৈতিক বিষয়টি বিবেচনা করার লক্ষ্যে জ্বালানি উপদেষ্টাকে যে চিঠি দিয়েছিলেন তার কোন কার্যকারীতা দৃশ্যমান দেখা যাচ্ছে না।
নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রকাশ ক্যাপাসিটি চার্জের কারণে বিদ্যুৎখাত ডুবছে। সমাজকল্যাণ মন্ত্রী, লালমনিরহাট-২ এর এমপি নুরুজ্জামান আহমদ ও তার ছেলে, ভাই ও পরিবারের নামে প্রায় ৯ লাখ টাকা বিদ্যুৎ বিল পাওনা। অথচ সাধারণ বিদ্যুৎ গ্রাহকদের ২/৩ মাসের বিদ্যুৎ বিল বকেয়া হলে তার লাইনটি বিচ্ছিন্ন করে দেয়া হয়। বিদ্যুতের বকেয়া বিল নিয়ে সমাজকল্যাণ মন্ত্রীর এই সংবাদটি সরকারের জন্য খুবই লজ্জাজনক। এক দেশে দুই আইন চলতে পারে না।
নেতৃবৃন্দ সিলেট জেলা ও বিভাগের বিভিন্ন উপজেলায় মাত্রাতিরিক্ত লোডশেডিং অনতিবিলম্বে সহনিয় পর্যায়ে নিয়ে আসার জোর দাবী করে বলেন, অন্যথায় এই অসহনীয় ও মাত্রারিরিক্ত লোডশেডিং সিলেটবাসী বরদাশত করবে না। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed