জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেটে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বশান্তি কল্পে পরমেশ্বর ভগমান শ্রীকৃষ্ণের শূভ জন্মাষ্টমী উৎসব উপলক্ষে সিলেট নগরীতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি এ ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজের সভাপতিত্বে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস, ব্রহ্মচারী, শ্রীধর সুধাম দাস, নবীন নীল মাধব দাস, সংকীর্তন দাস, সিদ্ধ মাধব দাস প্রমুখ।
ইসকন সিলেট মন্দির থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রদান সড়ক প্রদক্ষিণ করে মন্দিরে গিয়ে শেষ হয়। এছাড়া তীব্র গরমে নগরীর প্রধান সড়কগুলোতে চাপ থাকলেও কোথাও কোনো যানজটের সৃষ্টি হয়নি। যানজট নিরসনে সিলেট মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ কাজ করছে। পাশাপাশি হোন্ডা টিম, মোবাইল টিমও কাজ করছে।
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে তিন দিনের কর্মসূচি গ্রহন করেছে ইসকন সিলেট।
আজ বুধবার মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। দ্বিতীয় দিন আগামীকাল বৃহস্পতিবার বিশ্বশান্তি মঙ্গল কামনায় বৈদিক হোমযজ্ঞ, বিকালে জন্মাষ্টমীর আলোচনা সভা ও রাতে মহাভিষেক অনুষ্ঠিত হবে। তৃতীয় দিন ইসকন প্রতিষ্টাতা আচার্য শ্রীল এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ১২৭তম শুভ আবির্ভাব তিথি ব্যাসপূজা উৎসব পালিত হবে। এ উপলক্ষে মহাভিষেক, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed