দরিদ্র দিনমজুর রিকশা শ্রমিকদের মধ্যে ফ্রি গামছা বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দরিদ্র দিনমজুর রিকশা শ্রমিকদের মধ্যে ফ্রি গামছা বিতরণ অনুষ্ঠান সোমবার (৪ সেপ্টেম্বর) নগরীর জিন্দাবাজারে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন আয়োজিত গামছা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আলমগীর।
বক্তব্য রাখেন সিলেট মহানগর ব্যাটারি চালিত রিকসা মালিক শ্রমিক কল্যাণ পরিষদের সহ সভাপতি আনোয়ার হোসেন আনাই, সিসিকের ১০নং ওয়ার্ড শাখার সভাপতি খাজা মিয়া, শাহপরান থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, জেলা কৃষি শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব আলম, গোয়াইনঘাট থানা মৎসবীজী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন বিরাই, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি হাফিজ আব্দুল মালিক, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দ্বিন ইসলাম, প্রচার সম্পাদক বাহার উদ্দিন, কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা, সুবিদবাজার শাখার সভাপতি আক্কাস আলী, শাহীঈদগাহ শাখার সভাপতি আলমগীর হোসেন সালমান, বালুচর শাখার সভাপতি জহুরুল ইসলাম, মজুমদার পাড়া শাখার সভাপতি আব্দুল জব্বার, কানিশাইল শাখার সাধারণ সম্পাদক রাসেল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি লায়েক আহমদ, চৌখিদেখী শাখা সভাপতি মোবারক আলী, সাদাপাড়া শাখা সভাপতি আইয়ুব আলী প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় শতাধিক রিকশা শ্রমিকদের মধ্যে ফ্রী গামছা বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed