শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ, রেল চলাচল শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত রেলের অস্থায়ী শ্রমিকদের ধর্মঘটে চার ঘণ্টা বন্ধ ছিল ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল। পরে রেলপথ অবরোধ করে রাখা শ্রমিকদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দিলে ট্রেন চলাচল শুরু হয়।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটায় এ ঘটনা ঘটে ঢাকার মালিবাগ রেললাইনে।
এর আগে অস্থায়ী শ্রমিকেরা সকাল ১০টার দিকে ঢাকার মালিবাগে রেললাইনে ওঠে কর্মসূচি পালন শুরু করলে রাজধানীর সঙ্গে দেশের বেশ কয়েকটি জেলার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, আমরা সকাল ১০টার দিকে মালিবাগে রেললাইন অবরোধের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইন অবরোধ করেছেন।
জানা গেছে, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের দাবিতে রেলপথমন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোনো সমাধান না পাওয়ায় অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।
বিভিন্ন সময় অন্তত ৭ হাজার শ্রমিককে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয় রেলওয়ে। ১০ থেকে ১৫ বছরেও স্থায়ী হননি অনেকের। উল্টো আউটসোর্সিংয়ের শ্রমিক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে ৫ মাস ধরে বেতন ভাতা বন্ধ করে দেয়া হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, রেলওয়ে পুলিশ তাদের দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল। সেই সময়ের মধ্যে তারা রেললাইন না ছাড়ায় ন্যূনতম শক্তি প্রয়োগ করে তাদের এখান থেকে সরিয়ে দেয়া হয়েছে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed