ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর মালিবাগে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে মালিবাগে রেললাইন অবরোধের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইন অবরোধ করেছেন।
তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে রেলওয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে আসছেন। আশা করি দ্রুতই সমাধান করে রেল চলাচল স্বাভাবিক করা হবে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed