৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচি গ্রহন করেছে সিলেট জেলা বিএনপি।
১ম দিন ১ সেপ্টেম্বর শুক্রবার বাদ আসর সিলেট ও মহানগর বিএনপির উদ্যোগে শাহজালাল দরগাহ মসজিদ প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এবং জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌর বিএনপি স্ব স্ব ইউনিটের উদ্যোগে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে।
২য় দিন সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর, শনিবার রেজিস্ট্রি মাঠ থেকে দুপুর ১২টায় বর্ণাঢ্য শোভাযাত্রা’র আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে সিলেট জেলা, ১৩টি উপজেলা ও ৫টি পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থেকে সর্বাত্মক সফল করে তোলার জন্য আহবান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More
গরিবের রাড্ডা স্বাস্থ্য কেন্দ্রে হামলা ও লুটপাটের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্যRead More



Comments are Closed