Main Menu

নিত্যপণ্যের নিয়ন্ত্রণ ও এমটিএফআই’র বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেন বলেন, সীমাহীন দুর্নীতি ও অনিয়ম এবং নিত্যাপণ্যের মূল্য চরম ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের অবস্থা হাসফাস।

তিনি উল্লেখ করেন ২৬ আগস্ট-২০২৩ দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত ‘রাজধানীতে বছরে হাজার হাজার কোটি টাকা চাঁদাবাজী’। ২৪ আগস্ট-২০২৩ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ‘অনিয়মের ঋণে খেলাপীর শীর্ষে এখন জনতা ব্যাংক’। একই তারিখে এই পত্রিকায় প্রকাশিত ‘ফেইসবুকে ঘোষণা দিয়ে জাল টাকার কারবার জমজমাট’।

এছাড়া সম্প্রতি বগুড়া শহরে এমটিএফআই এর প্রতারণায় গ্রাহকদের শত শত কোটি টাকা লুট করে লাপাত্তা। এমন কোন দিন নেই যে, কোন না কোনো গণমাধ্যমে দুর্নীতির খবর না আসছে। প্রতারণার যে ঘটনাগুলো ঘটছে, তা কেউ কেউ লুকিয়ে রাখছেন। ঘটা করে প্রচারের মাধ্যমে প্রতারকরা সংগঠিত হয়ে গ্রাহক জোগাড় করে, এগুলো কর্তৃপক্ষের নিকট পৌঁছায় না। এটা মেনে নেয়া যায় না। এই সমস্ত প্রতরণার ঘটনাগুলো শুরু থেকেই নজর দেয়ার ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চরম গাফিলতি রয়েছে। টাকার লোভ মানুষের সহজাত প্রবৃত্তি। এখনো আছে ভবিষ্যতেও থাকবে। লোভে পড়া এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে দেখার দায়িত্ব সরকারের। সরকারকেই তাদের সুরক্ষা দিতে হবে।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম পূর্বঘোষিত নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করার লক্ষ্যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর প্রক্রিয়া শক্তিশালী করার দাবীতে আগামী ১১ সেপ্টেম্বর বেলা ২টায় সিলেট নগরীর কোর্ট পয়েন্টে গণজামায়েত সফলের লক্ষ্যে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের উদ্যোগে ৩১ আগস্ট বৃহস্পতিবার বিকালে নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জননেতা মকসুদ হোসেন উপরোক্ত কথাগুলো বলেন।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমদ বিলাস। বক্তব্য রাখেন যুব ফোরামের সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, আজিজুল হক কাজী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ, সহ অর্থ সম্পাদক হেলাল আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক অপু দাশ, রফিকুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed